রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক তাহের মিয়া নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাহের রাজধানীর পিলখানার বিজিবির সদর দফতরে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি জানান, তাহের মিয়া রাস্তা পার হচ্ছিলেন। সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/কেকে