'সারার বখের যাওয়ার জন্য দায়ী কারিনা'

দিন কয়েক পর পরই মেয়েকে নিয়ে হৈ চৈ হচ্ছে মিডিয়ায়। আর তার জন্য দায়ী মেয়ের সৎ মা কারিনা কাপুর। এমনটাই দাবি সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের। 
 
সম্প্রতি কারিনার জন্মদিনে মেয়ের খোলামেলা পোশাক যখন মিডিয়ায় আলোড়ন তৈরি করেছিল, তখনও গোটা বিষয়টিকে ভালভাবে মেনে নেননি তিনি। পরিচিতদের নাকি বলেছেন, মেয়ের বখে যাওয়ার পিছনে রয়েছে কারিনার হাত।
 
কানাঘুষো শোনা যাচ্ছে, স্বামী, মেয়েসহ গোটা পরিবারই একপ্রকার হাতছাড়া হয়ে যাওয়ায় বেশ বিরক্তই হয়েছেন অমৃতা। আগে তাও মেয়ে সারার সঙ্গে তার সম্পর্ক সুন্দর ছিল। কিন্তু সাইফের সঙ্গে কারিনার বিয়ের পর থেকেই মা ও মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। সেই সঙ্গে সারার ঘনিষ্ঠতা বাড়তে থাকে কারিনার সঙ্গে। 
 
বহু সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, সারা তার বান্ধবীর মতো এবং তারা একসঙ্গে হ্যাংআউট করেন। আর কারিনা এবং সারার এই কেমিস্ট্রি দেখেই বেজায় চটেছেন প্রাক্তন সাইফ-পত্নী।
 
আপাতত তাই মেয়েকে বখে যাওয়ার হাত থেকে বাঁচাতে উঠে-পড়ে লেগেছেন অমৃতা! সারাকে বলিউডে কাজ করতে না দেওয়ার জন্য তার ছবির অফারও ফিরিয়ে দিচ্ছেন একের পর এক। 
 
প্রথমে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার' ছবির সিক্যুয়েলের জন্য টাইগার শ্রফের বিপরীতে সারাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক করণ জোহর। কিন্তু সেই অফার মায়ের পছন্দ না হওয়ায় তা ফিরিয়ে দিয়েছিলেন সারা। পাশাপাশি, বিখ্যাত হলিউড ছবি ‘ফল্ট ইন আওয়ার স্টারস'-এর বলিউড রিমেকেও কাজ করার কথা ছিল সারার। কিন্তু শোনা যাচ্ছে, সেই ছবিতেও কাজ করবে না বলে জানিয়ে দিয়েছেন সাইফ কন্যা।
 
ইত্তেফাক/এএম