মনপুরা-চরফ্যাশন ও হাতিয়ায় নতুন লঞ্চের দাবিতে মানববন্ধন

 
নতুন লঞ্চের দাবিতে মানববন্ধন করেছে ভোলার মনপুরা, চরফ্যাসন, দৌলতখান ও নোয়াখালীর হাতিয়ার লোকজন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এসব এলাকার ব্যবসায়ী, ছাত্র, সাধারণ মানুষ এই দাবি জানান। এতে চরফ্যাশন, মনপুরা, দৌলতখা ও হাতিয়ার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। 
 
এসময় উপস্থিত জনতার মধ্যে-চরফ্যাশনের ব্যবসায়ী মাকসুদ মালতিয়া, চরফ্যাশন কলেজের প্রভাষক হযরত আলী, কবি ও সাংবাদিক কালাম ফয়েজী, হাতিয়ার ‘তিলোত্তমা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ফৌজিয়া আকতার সোহেলী, বোরহানউদ্দিনের ব্যবসায়ী শেখ বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তরা বলেন- ঢাকার সঙ্গে ভোলার চরফ্যাশন, মনপুরা, দৌলতখা ও হাতিয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম লঞ্চ। বেঁচে থাকার তাগিদে এসব নৌরুটের চলাচলকারী একটি মাত্র কোম্পানির ‘টিপু ও ফারহান’ নামক লঞ্চে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। 
 
বক্তারা অভিযোগ করেন, টিপু-ফারহান লঞ্চে তিল ধারণের ঠাঁই না থাকলেও তারা সাধারণ যাত্রী, মাছ ব্যবসায়ী, ভুষা মালের ব্যবসায়ীসহ অন্যান্য্য সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ অবস্থায় নতুন কোম্পানির লঞ্চ দাবি করেন তারা।    
 
 
ইত্তেফাক/কেকে