সৈয়দপুরে নদীতে মাদরাসা সুপারের লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খড়খড়িয়া নদীতে এক মাদরাসা শিক্ষকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবুল কালাম আজাদ (৫৫) বালাডাঙ্গা ঈদগাহ ময়দান দাখিল মাদরাসার সহকারী সুপার ছিলেন।
 
শুক্রবার ভোরে উপজেলার বোতলাগাড়ি এলাকা ঘেঁষা ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহতের ছেলে সুজন জানায়, বৃহস্পতিবার দুপুরে তার বাবা জমির ফসল দেখতে ক্ষেতে যান। পরে তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
 
বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আল হেলাল চৌধুরী জানান, ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আবুল কালাম অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ