মায়ের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মায়ের উপর অভিমান করে  এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মৃত আতিশা বেগম (১৪) উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজার অচিনডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
 
শুক্রবার সকালে স্থানীয়দের খবরে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সে চওড়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
 
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আগের দিন রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয় আতিশার। যে কারণে অভিমান থেকেই নিজের শোবার ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আতিশা।
 
পুলিশ আরো জানায়, এ ঘটনায় মেয়েটির বাবা-মা কিছু বলতে রাজি হয়নি।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ