রাজধানীর গুলিস্তানে ৭০ লাখ জাল টাকাসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে গুলিস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মেহেদী হাসান ওরফে মনির ও মো. আব্দুল লতিফ শিকদার।
তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।