নদ-নদীর ৪৭টি স্থানে পানি বৃদ্ধি

দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর ৪৭টি স্থানে পানি বৃদ্ধি এবং ৩৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। এছাড়া ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে।
 
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা বলা হয়। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা এবং সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে।
 
আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে।
 
ইত্তেফাক/এসএস