চট্টগ্রামের লোহাগাড়া সদরের জোনাবীর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়। এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আটককৃতরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জোনাবীর পাড়া এনায়েত আলীর পুত্র আবুল কাশেম প্রকাশ বাইট্টা কাশেম (৪৫), তার দোকান কর্মচারী মো. মামুন (২৫) ও মো. নুরুল আমিন (২০)।
শুক্রবার সকালে উক্ত এলাকায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ তাদেরকে আটক করে বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রমতে, সকালে আভযানে উক্ত ইউপি সদস্যের বাড়ি থেকে ২ হাজার ও তার দোকান থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম।