অস্ত্রসহ যুবলীগ নেতা সেলিম আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণঅভ্যর্থনা দেওয়ার কর্মসূচিতে অংশ নেওয়া এক যুবলীগ নেতাকে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ। তার নাম সেলিম (৪০)। তবে আটক সেলিম রাজধানীর দক্ষিণখান থানা যুবলীগ নেতা এবং ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।  
 
পুলিশের উত্তরা বিভাগের এক কর্মকর্তা জানান, বিমানবন্দর গোল চক্কর থেকে কাওলা বাসস্ট্যান্ডের দিকে রাস্তার এক পাশে যুবলীগের নেতাকর্মীরা ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় সেলিমকে আকট করে তল্লাশি চালালে তার শার্টের নিচে কোমড় থেকে গুলিভর্তি একটি পিস্তল জব্দ করা হয়। পিস্তলটি তার লাইসেন্স করা জানালেও প্রধানমন্ত্রীর চালাফেরার স্থলে কোনো প্রকার অস্ত্র বহনের অনুমতি নেই। তাই সেলিমকে পিস্তলসহ আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই