ধামরাইয়ের হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ঢাকায়

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের ইউএন-উইম্যান এর ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরামের ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশে ফিরছেন শুক্রবার সন্ধ্যায়। দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে ধামরাই উপজেলার হাজারো নেতাকর্মী ঢাকায় গিয়েছেন।
 
অভ্যর্থনা জানাতে ব্যানার হাতে রাজপথের ধারে অবস্থান নেন তারা। নেতৃত্ব দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধামরাইয়ের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, সহ-সভাপতি আব্দুল আলীম খান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ। পৌর আওয়ামীলীগ ও পৌরসভার পক্ষে নেতৃত্ব রয়েছেন পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি গোলাম কবিরের সাথে প্যানেল মেয়র শহীদুল্লাহ, সাবেক প্যানেল মেয়র সাহেব আলী, কাউন্সিলর আবু সাঈদ, মনির হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, মাহিন প্রমূখ। ধামরাইয়ের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এম. মালেক উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।