গৌরিপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংর্ঘষে নিহত ৬

ময়মনসিংহের গৌরিপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংর্ঘষে ৬ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সাতটার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, চালভর্তি একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরণ হয়ে কিশোরগঞ্জগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরতর আহত আটজনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজন ও ময়মনসিংহ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
গৌরিপুরের ওসি (তদন্ত) মুরশেদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিল।