চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় সস্ত্রাসীদের গুলিতে শিশুসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজ চালাকালীন সময় পারিবারিক কলহের জের ধরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, পারিবারিক কলহের জের ধরে একই এলাকার হাকিম আলীর ছেলে জাফর আহমদ (৩০), ইমাম মিয়ার ছেলে বাদশা মিয়া (২৫), হাকিম আলীর ছেলে ছাবের আহমদসহ আরো কয়েকজন অস্ত্র, দা, কিরিছ নিয়ে গণ্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাকের হোসেনের বাড়িতে হামলা চালায়। এই হামলায় আহত হয় ১০ বছরের শিশু এবাদুউল্লাহ, গুলিবিদ্ধ হন দিলোআরা বেগম (৩৮), সিরাজদৌল্লাহ (১৭) ও জাকের হোসেন (৪০)। আহতদের তিনজনকে বাঁশখালী হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে এবং দিলোআরা বেগমকে আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ডাক্তার আবুল হায়ের আজাদের নিকট চিকিত্সাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয় বাঁশখালী হাসপাতালের ডাক্তার আবুল হায়ের আজাদ বলেন, দিলোআরা বেগম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তিতে রয়েছেন।
এ ব্যাপারে জাফর আহমদ, বাদশাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার দায়ের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।