কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র ও ইয়াবাসহ আবুল হাশেম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আবুল হাশেম উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজী পাড়া এলাকার অাবদুল মোতালেবের ছেলে।
পেকুয়া থানা পুলিশের ওসি জিয়া মো. মুস্তাফিজ ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার ওসির নেতৃত্বে এসঅাই কামরুলসহ পুলিশের একটি দল হাশেমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে অাটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
ইত্তেফাক/কেকে