কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

 
টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
শনিবার সকাল সাড়ে ৮টায়  উপজেলার এলেঙ্গা পৌর এলাকার পাথাইলকান্দি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আছাবুর রহমান জানান, সকালে আলুভর্তি একটি  ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকের হেলপার নিহত হয়। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হলে পুলিশের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।
 
ইত্তেফাক/আরএ