রোমান সুন্দরী ইউলিয়া ভান্তুরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, সালমান খানের পরিবারের সঙ্গে ইউলিয়ার ঘনিষ্ঠতার সবাই ধরে নিয়েছে সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু শোনা যাচ্ছে, তাদের মধ্যকার সম্পর্ক নাকি ভাল যাচ্ছে না।
বলিউড লাইফ ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান ও ইউলিয়া আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক ভেঙে দিয়েছে।তাদের মধ্যকার ভিন্নতার কারণেই নাকি এই সিদ্ধান্ত।
এর আগে শোনা গিয়েছিল নভেম্বরে সালমান-ইউলিয়া বিয়ে করতে যাচ্ছেন। কিন্তু এখন সেটি নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
ভারতের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে নিজ দেশ রোমানিয়ায় আছেন ইউলিয়া ভান্তুর। খবর: ডিএনএ।
ইত্তেফাক/এএসএস