সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সব অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন হাওলাদার হরিদাসদী গ্রামের সড়ক থেকে ১০টি শিশু গাছ কেটে নিয়ে যায়। এ অভিযোগ পেয়ে পুলিশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন হাওলাদারকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় অন্যান্যরা পালিয়ে যায় । কাটা গাছগুলি স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামরুল হাসান বাদী হয়ে মামলার পর শনিবার ওই চেয়ারম্যানকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ।
চেয়ারম্যান বলেন, ‘মৌখিক অনুমতি নিয়ে সড়কের পাশের মরে যাওয়া গাছগুলি কেটেছি।’
ইত্তেফাক/এএসএমইউ