আশুগঞ্জে ২০ টন চোলাই মদ উদ্ধার, ৫ জনের কারাদণ্ড

 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শহরের রেলগেট এলাকার রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২০ টন চুলাই মদ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
 
শুক্রবার রাতে অন্তত ৩০টি কারখানার অভিযান চালিয়ে ড্রাম দিয়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় এসব চুলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজন মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে আটক করা হয়। শনিবার সকালে ধৃতদেরকে উপজেলা নির্বার্হী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
 
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা আমিরুল কায়ছার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন বিপুল পরিমান পুলিশ সদস্য নিয়ে শুক্রবার রাত আটটায় শহরের রবিদাস পাড়ায় অভিযান চালায়। প্রায় ৪ ঘন্টা ৩০টি কারখানার অভিযান চালিয়ে ড্রাম দিয়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ২০ টন চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে চোলাই মদ তৈরীর বিভিন্ন কেমিক্যাল মজুদের রাখা অবস্থায় একটি কারখানা সন্ধান পেলে কারখানাটিও সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
 
উপজেলা নির্বার্হী কর্মকর্তা আমিরুল কায়ছার জানান, থানার বিপুল পরিমান পুলিশ সদস্য নিয়ে রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২০হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।