তামিমের পর অর্ধশতক সাব্বিরেরও

তামিমের পরে নিজের অর্ধশত রান তুলে নিয়েছেন সাব্বির রহমানও। এটি সাব্বিরের ক্যারিয়ারের তৃতীয় অর্ধশত রান।
 
শনিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে ২৭ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে বাংলাদেশ।
 
দলীয় ২৩ রানে সৌম্য সরকারের উইকেটের পতন হয়। মিরওয়াইস আশরাফের বলে মোহাম্মদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সৌম্য। কিন্তু এরপর সাব্বিরকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়ে নিতে থাকেন তামিম। দুই জনের মধ্যে ইতিমধ্যে শত রানের জুটি হয়ে গেছে। তামিম ৮৩ বলে ৭১ ও সাব্বির ৭২ বলে ৫৩ রান করে অপরাজিত আছেন। দুই জনের মধ্যে ১২৫ রানের জুটি হয়েছে।
 
ইত্তেফাক/এসএসএ