নারীর ক্ষমতায়নেই মা-শিশুর মৃত্যুর হার হ্রাস পেয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্যই দেশে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে।
 
তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ানের ফলে নারী উন্নয়ন হয়েছে। তারা এখন সব জায়গায় কাজ করতে পারছে। যার প্রতিফলন ঘটেছে মা ও শিশু মৃত্যুর হার কমার মাধ্যমে।’ 
 
আজ শনিবার দুপুরে সাভারের খাগানে ব্র্যাক সিডিএমে নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট উদ্যেগে ‘এন এন আই আলোকবর্তিকা’ নামে কুইজ প্রতিযোগিতা সেরা নার্স এবং ইনস্টিটিউট নিবার্চনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
এসময় জাহিদ মালেক দেশে চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে স্বীকার করে বলেন, যেখানে ৭৫ হাজার নার্সের প্রয়োজন সেখানে মাত্র ২০ হাজার নার্স রয়েছে। তার ধারাবাহিকতায় এবছর ১০ হাজার ও আগামী বছর আরও নতুন পাঁচ হাজার নার্স নিয়োগ করা হবে।
 
প্রতিযোগিতায় ১১৮ টি প্রতিষ্ঠান ও ৫০০ নার্স অংশ গ্রহণ করে। স্কায়ার হাসপাতাল লিমিটেড এ প্রতিযোগিতায় বিজয়ী হয়।
 
এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও নেসলে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বাসস।