আফগানিস্তানের প্রথম উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক মাশরাফি। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ শেহজাদকে সরাসরি বোল্ড করে দিয়েছেন তিনি।
৩ ওভার এক বল শেষে আফগানিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৫ রান। এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সপ্তম সেঞ্চুরিতে ভর করে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৮০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান করে টাইগাররা।
উল্লেখ্য, তিন ম্যাচের এই সিরিজে একটি করে ম্যাচ জিতে সমতায় আছে আফগানিস্তান বাংলাদেশ। এছাড়া শনিবার জিততে পারলে এটি হবে ওয়ানডেতে বাংলাদেশের শততম জয়।
ইত্তেফাক/এসএসএ