লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (২৭) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার শাকচর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
শাকচর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু জানান, দুপুরে নিজ বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। দেলোয়ার হোসেন শাকচর গ্রামের খোকন মিয়ার ছেলে।
ইত্তেফাক/ইউবি