গৌরীপুরে ন্যায্য পাওনা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ায় শনিবার ডেল্টা স্পিনার্স লিটিমটেডের শ্রমিকরা ন্যায্য পাওনা দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ, মিলে ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছেন। 
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চলতি বছরের ২৩ জুলাই ডেলটা স্পিনার্স মিলের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মিলগেটে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। ওই সময় শ্রমিকরা শ্রম আইনানুযায়ী বেতন-ভাতা, ঈদ বোনাস বৃদ্ধি, মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি, মাসের ১-৫ তারিখের মধ্যে বেতন প্রদান, অতিরিক্ত কাজের প্রাপ্য মজুরি দেয়া, পহেলা বৈশাখ, শারদীয় দুগাপূজাসহ সকল সরকারি ছুটি বাস্তবায়ন, কথায় কথায় শ্রমিক নির্যাতন বন্ধ করার বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। 
 
পরে মিল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেন। কিন্তু গত আগস্ট ও সেপ্টেম্বর মাস পার হয়ে গেলেও শ্রমিকদের কোনো দাবি মিল কর্তৃপক্ষ পূরণ না করায় শনিবার দুপুরে শ্রমিকরা আন্দোলনে নামেন। 
 
মিলের ব্যবস্থাপক (প্রশাসন)মাহমুদুল হাসান মুন্সী জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি ছাড়া অধিকাংশ দাবিই মেনে নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি