প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কানাডা এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফর নিয়ে রবিবার সংবাদ সম্মেলন করবেন।
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। 
 
রবিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 
 
গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডায় যান শেখ হাসিনা। ঈদুল আজহার পরদিন তিনি ঢাকা থেকে সেখানে গিয়েছিলেন। ১৭ দিনের সফর শেষে শুক্রবার বিকালে তিনি দেশে ফেরেন।
 
এই সফরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
 
ইত্তেফাক/এমআই