আফগানিস্তানের পঞ্চম উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। সামিউল্লাহ শেনওয়ারিকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তিনি।
২৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে।
এর আগে সাকিব আল হাসানের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরে গেছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর স্টানিকজাই। ১৪তম ওভারে আফগানিস্তানের দুই উইকেট তুলে নিয়েছেন দীর্ঘদিন পরে দলে ফেরা মোশাররফ। ১৪তম ওভারের দ্বিতীয় বলে নওরোজ মাঙ্গালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। একই ওভারের শেষ বলে হাশমতউল্লাহ শাহিদিকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন।
আফগানিস্তানের প্রথম উইকেট তুলে নেন অধিনায়ক মাশরাফি। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ শেহজাদকে সরাসরি বোল্ড করে দিয়েছেন তিনি। ১৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৫২ রান। টসে জিতে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সপ্তম সেঞ্চুরিতে ভর করে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ২৮০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান করে টাইগাররা।
উল্লেখ্য, তিন ম্যাচের এই সিরিজে একটি করে ম্যাচ জিতে সমতায় আছে আফগানিস্তান বাংলাদেশ। এছাড়া শনিবার জিততে পারলে এটি হবে ওয়ানডেতে বাংলাদেশের শততম জয়।
ইত্তেফাক/এসএসএ