সুন্দরগঞ্জে জোড়া লাগা যমজ শিশুর জন্ম

উপজেলার কাশদহ গ্রামের শহিদা বেগম উরুতে জোড়া লাগানো অবস্থায় যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার সকালে রাজু মিয়ার স্ত্রী শহিদা বেগমের প্রসব বেদনা শুরু হলে স্থানীয় ধাত্রীদের সহযোগিতায় স্বাভাবিকভাবে যমজ শিশুর জন্ম হয়। প্রসবের পর ধাত্রী এবং স্বজনরা যজম শিশু দুইটিকে কোলে নেওয়ার সময় দেখতে পান তাদের দুজনের উরু পরস্পর জোড়া লাগানো। তাদের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ স্বাভাবিক শিশুর মত থাকলেও তাদের দুজনার পায়ু পথ এক। এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে হাজার হাজার উত্সুক নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুরা যমজ শিশু দুইটিকে এক নজর দেখার জন্য তাদের বাড়িতে ভিড় করে। ভিড় সামলাতে এলাকাবাসী ও গ্রাম পুলিশ হিমশিম খাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রসুতিসহ শিশু ২টি সুস্থ আছে।
 
ইত্তেফাক/এএন