বর্ণাঢ্য আয়োজনে শুরু আইএসএলের ৩য় আসর

বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের তৃতীয় আসর। শনিবার ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে শুরু হয়ে গেল তৃতীয় আইএসএল টুর্নামেন্ট।  স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় আইএসএলের উদ্বোধনে গত দু’বারের কলকাতা-চেন্নাইকে রীতিমতো টক্কর দিল গুয়াহাটি।
 
জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন দলের মালিকেরা। এছাড়া উদ্বোধনী মঞ্চ কাঁপিয়েছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়া, জ্যাকলিনরা। বলিউডি নাচের পরে গারো ওয়াংগালা, মণিপুরি ঢুলিয়াদের তালে নাচল কানায় কানায় ভরা স্টেডিয়াম। 
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় অভিনেতা জন আব্রাহাম ও অভিষেক বচ্চনকে। পরে এই দুই বলিউড স্টারকে সঙ্গ দেন মহেন্দ্র সিং ধোনি এবং সচিন টেন্ডুলকার। 
 
এবারের আসরের সবচেয়ে তারকা উরুগুয়ের দিয়েগো ফোরলান। সাইত্রিশ বছরের এই ফুটবলার লুসিওর পর টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক মার্কি। গত আট বছরে আট বার চোট-আঘাত ভুগিয়েছে তাঁকে। যার মধ্যে রয়েছে গোড়ালি ও পেশির চোট। তবে গত বছরের নভেম্বরের পর সে ভাবে চোটের শিকার হতে হয়নি। দু’পায়েই খেলতে পারায় ফোরলানের হ্যামস্ট্রিং ও কাফ মাসলে চাপ কম পড়ে। ওয়ান ইন্ডিয়া
 
ইত্তেফাক/এমএইচ