রাজধানীতে টিনশেড দোকান ধসে ২ শ্রমিক নিহত

 
রাজধানীর গুলশানে কালাচাঁদপুরে একটি টিনশেড দোকান ভেঙে ফেলার সময় ধসে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার বিপরীতে প্রগতি সরণীতে এই ঘটনা ঘটে।
 
নিহত দুই শ্রমিকের আনুমানিক বয়স ৩০ বছর। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।  
 
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল আহাদ জানান, প্রগতি সরণীতে একটি টিনশেড দোকান ভেঙে ফেলার কাজ চলছিল। দোকানের সামনের দেয়াল ভাঙর সময় হঠাৎ করে বীম ধসে পড়ে দুই শ্রমিক নিহত হন। 
 
ইত্তেফাক/এএসএস