তৃণমূল পর্যায়ে বক্সিং খেলোয়াড় তৈরির লক্ষ

পঞ্চগড়ে ৯ দিনব্যাপী অ্যামেচার বক্সিং প্রশিক্ষণ সমাপ্ত

তৃণমূল পর্যায়ে বক্সিং খেলোয়াড় তৈরির লক্ষে পঞ্চগড়ে নয় দিনব্যাপী অ্যামেচার বক্সিং প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
 
পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই কর্মশালা শুরু হয়। জেলার পাঁচ উপজেলার ৬০ জন খেলোয়াড়ের মধ্যে ৮ জন ছেলে ও ৮ জন মেয়ে খেলোয়াড়কে বক্সিং প্রশিক্ষণ দেয়া হয়। বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের জাতীয় কোচ মো. আসাদুর রহমান ও পঞ্চগড় ডিএসএ’র রাজিব হাসান ও আব্দুল্লাহ আল মামুন বাবু প্রশিক্ষণ প্রদান করেন।
 
রবিবার (২ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র, খেলোয়াড়ী পোশাকসহ ক্রীড়া সরঞ্জামী বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।IMG0
 
জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সহকারী বক্সিং প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন বাবু জানান, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন নয় দিনব্যাপী অ্যামেচার বক্সিং প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা রংপুর বিভাগে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলার প্রতিযোগিতাসহ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।