সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
রবিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন শুরু হয়। 
 
শুরুতেই কানাডার গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই সফরে 'প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন' ও 'এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড' পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। 
 
নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম অধিবেশন এবং মন্ট্রিয়লে জিএফ সম্মেলনে যোগদানসহ যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেন তিনি।
 
 
 
ইত্তেফাক/এমআই