শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের আল-আমিন হোটেলের সামনে অজ্ঞাত একটি গাড়ি আনুমানিক ৪৫ বছরের ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মারা যান। স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
 
ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
 
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, যেহেতু তার পরিচয় মেলেনি তাই ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের নিটক হস্তান্তর করা হবে। ইত্তেফাক/এমএএস