ঘিওরে বিকাশকর্মীকে মারধর, টাকা ছিনতাই

মানিকগঞ্জের ঘিওরে সম্রাট দেবনাথ (২৫) নামে এক বিকাশকর্মীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
 
রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার তেরশ্রী মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই কর্মীর কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
 
বিকাশের জেলা হিসাবরক্ষক সোহেল রানা জানান, দুপুরে ওই কর্মী টাকা কালেকশন করে ঘিওরের পয়লা এলাকা থেকে তেরশ্রী বাজারে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক তাকে মারধর করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে দুটি মোবাইল সেট ও ১ লাখ ১০ হাজর টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
 
ইত্তেফাক/ইউবি