অবৈধ সম্পদের অভিযোগে চসিকের প্রকৌশলী গ্রেফতার

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সিটি কর্পোরশেন (চসিক) নির্বাহী প্রকৌশলী এম সাইফুর রহমানকে ৩৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তার করেছে।
 
রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আজিজ আহমদে ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। গত ১৭ জুলাই দুদক উপ-পরিচালক হামিদুল হাসান বাদী হয়ে নগরীর খুলশী থানায় একটি মামলা করেন।
 
মামলার বিবরণীতে জানা যায়, তার ৩৩ লাখ ৯৩ হাজার টাকার সম্পদ পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি দুদককে। দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি। -বাসস।
 
ইত্তেফাক/এসএস