বেদে পল্লীর জীবন যাত্রায় আধুনিকতার ছোয়া

পিরোজপুরের কাউখালী বন্দর সংলগ্ন চিরাপাড়া নদীর তীরে বেদেদের ১৬টি  নৌকার বহর গত কয়েকদিনের জন্য আশ্রয়  নেয়। 
 
বেদে পল্লীর প্রায় প্রতিটি নৌকাতে রয়েছে একটি করে সোলার বিদ্যুৎ প্যানেল, টেলিভিশনসহ আধুনিকতার ছোয়া। 
 
বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সবচেয়ে  বৈচিত্র্যময় ও সমস্যা সংকুল হলো বেদে সম্প্রদায়ের জীবন। এরা মূলত আমাদের দেশে বাদিয়া বা বাইদ্যা নামে পরিচিত। অনেক সময় এদের যাযাবরও বলা হয়। 
 
বেদেরা সাধারণত নৌকায় বাস করে। তাছাড়া জীবনের যাবতীয় কাজকর্ম এরা নৌকাতেই সেরে থাকে। নৌকাই সাধারণত তাদের আবাসস্থান। কোনো নদী বা খালের কিনারায় সারি সারি ছোট ছোট অসংখ্য ছইওয়ালা নৌকা বাধা থাকলে  বোঝা যায় এগুলো বেদে নৌকার বহর। এক স্থান থেকে অন্য স্থানে, এক নগর থেকে আরেক নগরে ঘুরে বেড়ায় নৌকা দিয়ে। 
 
পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া নদীর ভাসমান বেদে পল্লীর প্রায় প্রতিটি নৌকাতে রয়েছে একটি করে সোলার প্যানেল, টেলিভিশনসহ আধুনিকতার ছোয়া। জীবন-জীবিকা কঠিন হলেও এতটুকু সুবিধা নিতে  কার্পণ্য করছেন না তারা।
 
ইত্তেফাক/ইউবি