ইথিওপিয়ার অরোমিয়া অঞ্চলে পদপিষ্ট হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ার পর সেখানে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
বিশোফতু নামের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে এলাকাটিতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। যে যায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরে।
লোকজন বিক্ষোভ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুঁড়ে। এতে আতংক ছড়িয়ে পড়ে ও লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে, ছুটোছুটি করতে গিয়ে অনেকেই সেখানকার একটি খালে পড়ে গেছেন।
IMG0
'আমরা স্বাধীনতা চাই', 'আমরা ন্যায়বিচার চাই' বলে স্লোগান দিচ্ছিলেন বিক্ষোভকারীরা।
অর্থনৈতিক বৈষম্যের অভিযোগে গত কয়েক মাস থেকে দেশটিতে সহিংস বিক্ষোভ চলছে। ওরমানিয়া ও আমহারা অঞ্চলের লোকজনের অভিযোগ, ক্রমেই অর্থনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়ছেন তারা। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস