প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস

গফরগাঁওয়ে জামায়াত নেতার শ্যালক রিমান্ডে

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে পিন্টু নামে এক যুবককে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
 
রবিবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বারীর (গফরগাঁও আদালতে) আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের মৃত জৈন উদ্দিন মাস্টারের ছেলে ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ আবু তাহেরের শ্যালক পিন্টু তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সহায়তায় পিন্টুর অবস্থান নিশ্চিত করে। বুধবার রাতে ময়মনসিংহ ডিবির এসআই কাশেমের নেতৃত্বে একটি দল উপজেলার পাকাটি গ্রামের নিজ বাড়ি থেকে পিন্টুকে আটক করেন। ওই দিন রাতেই গফরগাঁও থানায় পিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
 
মযমনসিংহ ডিবির ওসি ইমারত হোসেন গাজি বলেন, পিন্টু অন্য কোন জঙ্গি সংগঠনে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি