সৈয়দ শামসুল হকের কুলখানি অনুষ্ঠিত

সৈয়দ শামসুল হকের কুলখানি রবিবার তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর কুলখানি উপলক্ষে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়। এসময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু ও দীর্ঘদিনের নানা কাজের সঙ্গীরা উপস্থিত ছিলেন।
 
কুলখানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল হক, কবি আসাদ চৌধুরী, স্থপতি রবিউল হুসাইন, কবি আসাদ মান্নান, ভাস্কর প্রিয়ভাষিণী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল প্রমুখ। এছাড়া কবির নিকট স্থানীয় বন্ধুরা তাঁর স্মৃতিচারণ করেন।