একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মমলার পলাতক আসামি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জুকে (৬৫) আজ রবিবার সন্ধ্যায় আটপাড়া পুলিশ গ্রেফতার করেছে। তিনি অপর মানবতা বিরোধী আর এক আসামি হেদায়েত উল্লাহ বিএসসির ভাই।
আটপাড়া পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক ছিলেন। গত দুই-তিনদিন ধরে তিনি নিজ বাড়িতে আসলে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাকে তার বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে অগ্নি সংযোগের অভিযোগ রয়েছে।
আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ জানান, পুলিশ সুপারের সাথে কথা বলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এখন তাকে আটপাড়া থানায় রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআই