মাগুরায় মাদ্রাসার ৪র্থ ছাত্রী ধর্ষিত

মাগুরা সদর উপজেলার শ্রীফলতা গ্রামে  ৪র্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে  (১২) ধর্ষিত হয়েছে।  রবিবার রাতে  তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,  সদর উপজেলা শ্রী ফলতলা গ্রামের মাদ্রাসা ছাত্রী  বাড়ির একটি কক্ষে শুয়ে  ছিল। এ সময় একই গ্রামের সবুর আলী, মহিদুল ইসলাম, মিজানুর রহমান নামের ৩ যুবক তার ঘরে ঢুকে ছাত্রীটির হাত-পা , মুখ বেধে তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে  পালিয়ে যায়।
 
এই সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না , তারা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন । তারা বাড়ি ফিরে ধর্ষিতা মেয়েটিকে উদ্ধার করে রাতে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
মাগুরার সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, ছাত্রীকে  ৩ যুবক ধর্ষণ করেছে । তাদের গ্রেফতারে অভিযান চলছে  ।
 

ইত্তেফাক/এএন