দীপন হত্যায় এবিটি সদস্যের আদালতে স্বীকারোক্তি

 
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় গ্রেপ্তার আনছারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য আবদুস সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 
 
রবিবার ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব আসামির দেওয়া জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
 
প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।