কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবদুর রাজ্জাক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। সোমবার এই ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত জন্তুর আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে দ্রুতগামী যমুনা পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী আবদুর রাজ্জাক নিহত ও হেলপারসহ চারজন আহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে।
ইত্তেফাক/এএসএস