২৫ মার্চের কালোরাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবাজ্জ্বল অবদান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সোমবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে ‘লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো’।
বগুড়া জেলা পুলিশ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠন লাখো প্রদীপ জ্বালো অনুষ্ঠানের আয়োজন করেছে। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ ছাড়াও বগুড়া জিলা স্কুল মাঠ, সদর উপজেলা চত্বর, টিএমএসএস উপজেলা চত্বর শাজাহানপুর ও শেরপুর, ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সারিয়াকান্দি পাবলিক মাঠ, শিবগঞ্জ মুক্তিযোদ্ধা স্তম্ভ, সোনাতলা শেখ রাসেল ষ্টেডিয়াম, দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, আদমদিঘী আইপিজে স্কুল মাঠ, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ, কাহালু মডেল স্কুল মাঠে ‘লাখো প্রদীপ জ্বালো’ অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানস্থলে সবাইকে উপস্থিত থাকার জন্য বগুড়া সম্মিলিত নাগরিক জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি