ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ নিয়ে অনেকদিন ধরেই চলছিল আলোচনা। শেষ পর্যন্ত গত মাসের শেষের দিকে তাদের ইতি টানা হলো। এখন দু’জনই আলাদা থাকছেন। এবার তাদের সন্তাদের নিয়ে নতুন করে চুক্তি হলো তাদের দু’জনের।
গত শুক্রবার এই সংবাদ চড়াও হয় বিভিন্ন বিদেশি গণমাধ্যমে। জানা যায়, জোলিকে তাদের ৬ জন সন্তানের ভরণ-পোষণ করার অনুমতি দিয়েছেন ব্র্যাড পিট। তাকেও সন্তানদের সঙ্গে দেখা করতে দেবেন বলে অস্থায়ী চুক্তি করেছেন জোলি। তাদের এই চুক্তি অনুযায়ী ২০ অক্টোবর পর্যন্ত ছয় সন্তানরা জোলির কাছে থাকবে। থেরাপিস্টের
তত্ত্বাবধানে ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে পারবেন পিট। সাবেক এই দম্পতির কাছের মানুষদের কাছ থেকে জানা গেছে, এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছা চুক্তি। কারো আদেশ কিংবা সন্তানদের তত্ত্বাবধান করার জেদ থেকে এটা করা হয়নি। উভয়পক্ষের মধ্যে হয়েছে। জোলি এ প্রসঙ্গে বলেন, ‘সন্তানদের ভালোর জন্যই এই চুক্তি। আমি চাই না সন্তানরা তাদের অধিকার থেকে বঞ্চিত হোক। আশা করবো ব্র্যাড এই চুক্তি অনুযায়ী ঠিকভাবে তার দায়িত্ব পালন করবে।’
অন্যদিকে, ব্র্যাড এই চুক্তি প্রসঙ্গে বলেন, ‘চুক্তি নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি আমার সন্তানদের দেখাশোনা করতে চাই। সেটা চুক্তি না হলেও করতাম। তাদের আমি কতটা ভালোবাসি সেটা তারাই জানে। আমাদের এই বিচ্ছেদের কারণে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা আমি খেয়াল করবো সবসময়।’