নিজের ও দলের ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বার্সা গোলরক্ষক মার্ক অ্যান্ড্রে টের স্টেগান। রিয়ালের ড্রয়ের দিনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সহজ সুযোগ নষ্ট করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
দুর্বল রক্ষণ আর গোলরক্ষক স্টেগানের ভুলেই মূলত সেল্টা ভিগোর কাছে ৪-৩ গোলে হেরে যায় বার্সা। ম্যাচের ৭৭ মিনিটে জর্ডি আলভার ব্যাকপাস বিপদমুক্ত করতে গিয়ে টের স্টেগেনের শট মারেন এগিয়ে আসা হার্নান্দেসের দিকে আর বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়।
এ নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে টের স্টেগান বলেন, `আমি বলটা আবার আলভাকে পাস দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভুলে বলটা প্রতিপক্ষ খেলোয়াড় গোল পেয়ে যায়। তবে আমরা শেষ সময় পর্যন্ত লড়াই করেছি, আর শেষ গোলটার জন্য আমি ক্ষমা চাচ্ছি।` গোল ডটকম
ইত্তেফাক/এমএইচ