ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের চেক জালিয়াতির মাধ্যমে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর আবদুল আউয়ালকে আজ সোমবার দুপুরে দুদকের কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকা থেকে গ্রেফতার করেছে।
দুদকের একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অধিদপ্তরের একজন ঠিকাদারের জামানতের টাকা ৩টি চেকের মাধ্যমে জালিয়াতি করে সাড়ে ৫ কোটি টাকা আত্মসাত করা হয়। এব্যাপারে ব্রাহ্মণাড়িয়া সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই