ফেনীতে ট্রাকচাপায় চবি ছাত্রলীগ নেতা নিহত

ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় ট্রাকচাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাসেল (২৩) নিহত হয়েছেন। 
 
সোমবার দুপুরে উপজেলার বেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে। 
 
দাগনভূঁইয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাসেল মোটরসাইকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের বাড়ি যাওয়ার পথে ফেনীর দাগনভূঁইয়ার বেকের বাজারে ট্রাকচাপায় গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
 
ইত্তেফাক/ইউবি