উপজেলা পরিষদ নির্বাচনে গোসাইরহাটে চেয়ারম্যান পদে আনারস মার্কার প্রার্থী (স্বতন্ত্র) ফজলুর রহমান ঢালী ২২৪৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নাসির উদ্দিন ভোট পেয়েছেন ২১৫৫৮।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ আবুল খায়ের, ২৩৩৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার ভোট পেয়েছেন ১৪৫২৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কার প্রার্থী নাজমা বেগম । ১৯২০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস মার্কার প্রার্থী রাহিমা বেগম পারুল ভোট পেয়েছেন ১৮৫৩৮।
ইত্তেফাক/আরকেজি