শ্রীনগরে বজ্রপাতে নিহত ১

শ্রীনগরে বজ্রপাতে ইসমাইল (১৮) নামে এক যুবক নিহত ও অপর এক যুবক আহত হয়েছেন। 
 
সোমবার বিকালে উপজেলার পাটাভোগ গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার হাড়াকান্দি গ্রামের আলী রমজানের ছেলে। 
 
জানা গেছে, ইসমাইল ও এনামুল জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইসমাইল নিহত ও এনামুল হক আহত হন। এনামুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি