আবুধাবিতে আজ সোমবার স্থাপত্যের জন্য আগাখান পুরস্কার বিজয়ী দেশের নাম ঘোষণা করা হয়েছে। দেশগুলো হলো- বাংলাদেশ, চীন, ডেনমার্ক, ইরান, লেবানন।
আবুধাবির আল-আইন এর আল জাহিলি ফোর্টে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে পুরস্কার অর্জন করেছে- বায়তুর রউফ মসজিদ, ঢাকা ( স্থাপত্যবিদ- মেরিনা তাবাচ্ছুম) এবং ফ্রেন্ডশিপ সেন্টার, গাইবান্ধা (স্থপত্যবিদ- কাসেফ চৌধুরী)।
উল্লেখ্য, স্থাপত্যের জন্য আগাখান পুরস্কার ১৯৭৭ সালে দেওয়া শুরু হয়েছিল। শ্রেষ্ঠ স্থাপত্যগুলো যা শুধু দর্শনীয় নয়, মানব জীবনের উন্নয়নে অবদান রাখে। এই প্রকল্প অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরা হয়।
ইত্তেফাক/এমআই