ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে অলস করে তুলে। এই অভিমত বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়া বলিউডের গুটিকয়েক তারকাদের অন্যতম যারা সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে ঐশ্বরিয়া জানান, ফোন ব্যবহার করার ব্যস্ততায় মানুষ আজকাল একে অপরের দিকে তাকাতেই ভুলে গিয়েছে।
অভিনেত্রী বলেন, 'সোশ্যাল মিডিয়ার কারণে ফোনটি এক মিনিটের জন্য ছেড়ে টিস্যুপেপার ঠিক জায়গায় ফেলতে চায় না মানুষ। ফেসবুক-টুইটারের কারণে মানুষ আজকাল ভীষণই অলস হয়ে পড়েছে।'
মজার বিষয়, খোদ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয়। ফেসবুক-টুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা ব্লগ—সর্বত্রই বিচরণ করছেন বিগ বি। আর সেই পরিবারের পুত্রবধূর মুখে এই কথা!
ইত্তেফাক/এএম