‘থাকবে শিশু সবার মাঝে ভালো দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ শ্লোগানকে প্রাদিপাদ্য করে মেহেরপুরের গাংনী উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি ও সেভ দ্য চিল্ড্রেনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও এনসিটিএফ এ কর্মসূচির আয়োজন করে।
এনসিটিএফ উপজেলা কমিটির সভাপতি আবু জারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম স্যার, মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন ও লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এনসিটিএফ এর সদস্য হালিমা তুস সাদিয়া স্বাগত বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, এসএম মাছুম বিল্লাহ, গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, ডেপুটি ম্যানেজার ইউনুছ আলী ও যুব উন্নয়ন অধিদফতর ক্রেডিট সুপার ভাইজার এসএম আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে এনসিটিএফ সদস্যদের অংশগ্রহণে দেয়াল পত্রিকার উদ্বোধন করা হয়।
পরে একটি বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতার উপর একটি নাটক মঞ্চস্থ করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ